মেহেরপুরে জাতীর যুব দিবস পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ০২, ২০১৮

মেহেরপুরে জাতীর যুব দিবস পালন

মেহের আমজাদ,মেহেরপুর-বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা যুবকদের চেক বিতরন, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষ রোপন সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নেতৃত্বে যুব দিবসের যুবর‌্যালির মধ্য দিয়ে দিন ব্যাপী নানা আয়োজনের সূচনা করা হয়। পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টি টি সি’র অধ্যক্ষ শাহিদুল ইসলাম, প্রশিক্ষক মাসুদুল আহসান, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। পরে সেখানে প্রশিক্ষক যুবকদের মাঝে চেক বিতরন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপন ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এদিকে জাতীয় যুব দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here