ফরিদপুরে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৪, ২০১৮

ফরিদপুরে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা


ফরিদপুর প্রতিনিধি 
ফরিদপুরে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা। শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ মেলার আয়োজন করেছে কর অঞ্চল-৩ ঢাকা। 

বুধবার সকাল সাড়ে ১০ দিকে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অভ্যন্তরীণ সম্পদ আহরণের প্রধান উৎস হলো কর। এজন্য দেশের অর্থনীতির গতি সচল রাখতে হলে প্রত্যেক সক্ষম নাগরিককে কর দিতে হবে। তিনি আরো বলেন, একজন নাগরিক সহজে এবং হয়রানি মুক্ত ভাবে তার কর দিতে পারে সেই পরিবেশ কর অফিস গুলোতে করতে হবে। কোনো ভাবে কর অফিস গুলোতে সাধারন মানুষের হয়রানী কাম্য নয়। 

কর অঞ্চল-৩ এর যুগ্ম কর কমিশনার হরিপদ সরকারের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুরের পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, আয়কর আইনজীবী সমিতির সভাপতি রবীন্দ্রনাথ সাহা, ফরিদপুর মিনি বাস মালিক সমিতির সভাপতি শাহিন চৌধুরী প্রমুখ। 

১৭ নভেম্বর চার দিনের এ মেলা শেষ হবে। মেলা প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। মেলায় কর বিভাগের আয়োজনে ১৪টি স্টলের মাধ্যমে কর দাতাদের সেবা দেওয়া হচ্ছে।#

Post Top Ad

Responsive Ads Here