মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের অনুমোদনক্রমে ২০১৭-২০১৮ অর্থ বছরের মেহেরপুর জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আযমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। বক্তব্য রাখেন সহকারী কমিশনার সুজন দাস গুপ্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, সিডিপির কো-অর্ডিনেটর জন পি বিশ্বাস, লিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে জেলার ৩৫টি মহিলা সমিতির মাঝে ৬ লক্ষ ৮০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

