কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম :'হাসি ফুটুক অসহায় মানুষের মুখে' এই স্লোগানকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কিংডম অব ফানি পিপল নামে একটি গ্রুপের ব্যবস্থাপনায় টেকনাফের গোদার বিল এলাকায় শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে কিংডম অব ফানি পিপল গ্রুপের একটি টিম টেকনাফে উপস্থিত হয়ে এসব শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্রের মধ্যে প্রতিটি পরিবারের জন্য ১টি কম্বল, ১টি মশারী, ১টি শাল, ১টি সুয়েটার, ১টি ফুল হাতা গেঞ্জি দেয়া হয়।
গ্রুপের রাউজানের এডমিন মহিউল ইসলাম মহিন বলেন, আমরা কিংডম অব ফানি পিপল গ্রুপ সৃষ্টি করেছি অসহায়, নিপীড়িত, সুবিধা বঞ্চিত পথশিশুদের পাশে দাঁড়ানোর জন্য। তারা যাতে জীবন যুদ্ধে টিকে থাকতে পারে এমন একটি পরিবেশ তৈরি করে দেওয়া হলো এই গ্রুপের প্রধান উদ্দেশ্য। এতে আরো উপস্থিত ছিলেন, এডমিন আশরাফুল হাসান, পাভেল, এসকান্দর, রহিম, বাপ্পী, নেজাম, মুবিন, নাছির, মনিরুল।
সহযোগিতায় ছিলেন, রবিউল, আলিফ, প্রিয়া, নিলাদ্রী, আইমুন, নাফিজা, ওয়ারিশা, বৃষ্টি, নদী, নাদিয়া, রিমন, টিপু, আরমান, মিজান, নকীব, মাসুদ, মানিক, শাহাদাতসহ আরো অনেকে।

