ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে নানা আয়োজনে জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে “উঠোন” সাহিত্য পত্রিকার উদ্যোগে শহরের টেপাখোলা এলাকায় অধ্যাপক মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবীন শিক্ষাবিদ জগদীশ চন্দ্র ঘোষ, উঠোন সম্পাদক মফিজ ইমাম মিলন, অধ্যক্ষ ম. হামিদ, মৃধা রেজাউল করিম প্রমুখ।
বক্তারা বলেন, হুমায়ূন আহমেদ আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন।
