টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ০৯, ২০১৮

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

হাফিজুর রহমান-টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার(৯ নভেম্বর) সকালে উপজেলার ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সার পলিশা গ্রামের মৃত আক্তার আলীর ছেলে ছবুর মিয়া (৩৫)। আর দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন  বলেন, একটি সিএনজিচালিত অটোরিকশা কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছালে ঢাকা ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অজ্ঞাত একটি গাড়ী (বাস নাকি ট্রাক কেউ বলতে পারেনি) সিএনজিকে পিছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হয়।
আহত হয় সিএনজির আরো দুই যাত্রী। পরে আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৯টার দিকে তাদেরও মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here