বেনাপোলে ১ কেজি ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ০৯, ২০১৮

বেনাপোলে ১ কেজি ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

জসিম উদ্দিন, বেনাপোলে প্রতিনিধি- বেনাপোলের খলশি সীমান্ত থেকে ১ কেজি ওজনের ৫০ লাখ টাকা মূল্যের ১ টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। শুক্রবার (০৯ নভেম্বর ) দুপুরে খলশি বাজারের পাশে একটি ধান ক্ষেত থেকে সোনার বার টি উদ্ধার করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। 

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের খলশি সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার করবে পাচারকারীরা। এ সময় পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান সংগীয় সদস্য নিয়ে খলশি স্কুলের পাশের একটি ধান ক্ষেতে গোপন অবস্থানে থেকে ওই পাচারকারী স্বর্ণের বার নিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় ধাওয়া দিলে পাচারকারী স্বর্ণের বার টি ফেলে পালিয়ে যায়। এ সময় ১ কেজি ওজনের ১ টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা। 
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার ১ কেজি ওজনের ১টি স্বর্ণের বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

Post Top Ad

Responsive Ads Here