সোমেন মন্ডল,রাজশাহী প্রতিনিধি-আজ শুক্রবার রাজশাহী ঐক্যফ্রন্টের সমাবেশ এ কাদের সিদ্দিকী বলছে যে পুলিশরা ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন, তাদের রাজশাহীর এই মাঠে আমি কথা দিয়ে যাচ্ছি তাদের টাকা আমি ফিরিয়ে দিব। সব টাকা আমি দিতে পারব না, তবে আওয়ামী লীগের আমলে যেসব পুলিশ ভর্তি হয়েছেন তাদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে ফিরিয়ে দিব।
কারণ মন্ত্রী-পাতিমন্ত্রী-উপমন্ত্রী মিলে ১০ লাখেরও বেশি খেয়েছে ওরা।’ তিনি আরও বলেন, ‘আমি টাউন হল থেকে সড়ক পথে এখানে এসেছি। রাস্তায় রাস্তায় হাসিনার পুলিশেরা বাধা দিয়েছে। আমাদের ফেরাতে পারে নাই, এই মাঠের মানুষকেও ফেরাতে পারে নাই। পুলিশ ভাইদের বলি, সংসদে থাকতে অন্তত সাত বার তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য প্রস্তাব করেছিলাম।
সেজন্য আজ এত বেতন। সুতরাং হাসিনার কথা নয়, আমার কথাও একটু-আধটু শুনবেন আপনারা।’ কাদের সিদ্দিকী বলেন, ‘এই মিটিংয়ে যে কয়টা মেয়ে এসেছে, আমার দলে এর অর্ধেক মেয়ে থাকলে আমি শেখ হাসিনাকে তিন দিনের মধ্যে সরকার থেকে ফেলে দিতে পারি।’
বক্তব্যের শুরুতে কাদের বলেন, ‘আমি কাদের সিদ্দিকী কিন্তু বিএনপি’র সভায় আসি নাই। কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের সভায় এসেছি। আপনারা যদি খালেদা জিয়াকে মুক্ত করতে চান তবে আপনাদের ঐক্যফ্রন্টকে অটুট রাখতে হবে।


