সোমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃ আজ শুক্রবার বিকেলে রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের মহাসমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সময় খুব ভয়াবহ, সঙ্কটপূর্ণ সময়। এখন একটাই প্রশ্ন, দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না। এ দেশ স্বাধীন-স্বার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকবে কি থাকবে না। আমাদের কথা বলার অধিকার, ভোট দেয়ার অধিকার থাকবে কি থাকবে না; এগুলোই এখন মৌলিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
রাস্তায় রাস্তায় সমাবেশে আসতে বাধা দিয়েছে। তারপরও মানুষ সমাবেশে এসেছে গণতন্ত্রের জন্য। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ নয় বছর সংগ্রাম করেছেন, তাকে আজ ছোট্ট কারাগারের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। যা ব্রিটিশ কিংবা পাকিস্তান আমলেও হয়নি।
