সাংবাদিক গৌতম দাসের ১৩তম মৃত্যুবার্ষিকী আগামীকাল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ১৬, ২০১৮

সাংবাদিক গৌতম দাসের ১৩তম মৃত্যুবার্ষিকী আগামীকাল


সঞ্জিব দাস, ফরিদপুর :
দৈনিক সমকারের ফরিদপুর ব্যুরো প্রধান নির্ভিক সাংবাদিক গৌতম দাসের ১৩তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৭ নভেম্বর, শনিবার। ২০০৫ সালের এই দিনে ফরিদপুর শহরে সমকাল অফিসের ভেতরে শ্বাসরোধ করে হত্যা করা হয় গৌতম দাসকে।

দিনটি উপলক্ষ্যে ফরিদপুরের বিভিন্ন প্রতিষ্ঠান এবং নিহতের পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

কাল সকাল সাড়ে নয়টায় গৌতমের জন্মস্থান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চন্ডিদাসদী গ্রামে তাঁর সমাধিতে সমকাল সুহৃদ সমাবেশ, প্রথম আলো বন্ধু সভাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে গৌতম দাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

গৌতম দাসের স্ত্রী দিপালী দাসের উদ্যোগে দুপুরে ফরিদপুর শহরের শ্রীঅঙ্গনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও গৌতমের পরিবারের সদস্যদের পক্ষ থেকে ভাঙ্গার চন্ডিদাসদী গ্রামে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২০০৫ সালে গৌতমকে নৃশংসভাবে হত্যার পর প্রতিবাদমুখর হয়ে ওঠে সাংবাদিক সমাজসহ ফরিদপুরের সর্বস্তরের জনতা। পরবর্তিতে এ হত্যা মামলাটি ঢাকার দ্রæত বিচার ট্রাইব্যুনালে স্থনান্তর করা হয়।

২০১৩ সালের ২৭ জুন ঢাকার এক নম্বর দ্রæত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন গৌতম দাস হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে নয়জন আসামির সকলকেই যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হয়। তবে এ রায়ের পর সকল আসামি হাইকোর্টে আপিল করেছেন। বর্তমানে আসামিরা ফরিদপুর জেলা কারাগার ও ঢাকার কারাগারে সাজাভোগ করছেন। 


Post Top Ad

Responsive Ads Here