আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জের বাহুবলে কালনী ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবক (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সাতগাও রশিদপুর রেলসড়কের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।জানা যায়, সকাল ৯টা ১০ মিনিটে শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকটি।খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানা একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মোঃ আলিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

