মো. মাজহারুল ইসলাম শিপলু, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃবর্তমান সরকার শিক্ষার গুণগতমাণকে বজায় রাখতে, জাতিকে উন্নতিশীর করার লক্ষে শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এম.পি।
বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে পোষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির সমাপনী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল কথা বলেন।
বঙ্গবন্ধুর আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সকলকে বিশেষ ভূমিকা রাখার আহবানও জানান তিনি।
বার্ষিক মিলাদ ও বিদায় অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টার সময় এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দদের ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। পরে কোরআন তেলাওয়াত, গীতা থেকে শুরু করে অনুষ্ঠানের ১ম পর্বের কার্যক্রম শুরু করা হয়। তারপর অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. মাজহারুল ইসলাম শিপলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় এম.পি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেন।
সে সময় অন্যান্যের মধ্যে বক্তব্য করেন, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান বাবুল, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, উপজেলা আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেন, পৌর কমিশনার আমরিুল কাদের লাবণ ও এস এম রাশেদ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য অপর্ণা কর্মকার, বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা শরফুন নিসা খানম প্রমুখ।
সে সময় বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সকল সদস্য, গার্ডিয়ানবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি একাব্বর হোসেন এম.পি তার বক্তব্যে গার্ডিয়ানদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনাদের সন্তানদের সু-শিক্ষার দায়িত্ব শুধু শিক্ষকদেরই নয় আপনাদেরও, তাই বাচ্চাদের সকল সময় খেয়াল রাখবেন, পড়ালেখায় আরও মনোযোগী করতে উৎসাহ প্রদান করবেন। বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে তিনি সকলকে আবারও নৌকা প্রতীকে ভোট দেয়ার কথাও বলেন। সে সময় প্রধান অতিথি বিদ্যালয়ের নতুন দ্বিতীয়তলা ভবন নির্মাণেরও প্রতিশ্রæতি দেন। সে সময় পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমনও বিদ্যালয়ের ভেতরেই একটি শহিদ মিনার স্থাপনের আশ^াস দেন।
আলোচনা শেষে অনুষ্ঠানের ২য় পর্বে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। পরে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্ত ঘটে।

