ঝিনাইদহে দুই সাংবাদিকের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৪, ২০১৮

ঝিনাইদহে দুই সাংবাদিকের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধিঃ   ঝিনাইদহ রাবেয়া হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে ক্যান্সার রুগীর অপরেশনের খোজ খবর নিতে যাওয়ার ডাঃ ও ক্লিনিক মালিক দের সাংবাদিক নামে চাদাবাজীর অভিযোগআজ রবিবার রাত ৮ টার দিকে হরিনাকুন্ডু উপজেলার অনিক(১৪/১৫) নামের একটি গুরুত্বর রুগি আজ রবিবার রাত ৮ টার দিকে হরিনাকুন্ডু উপজেলার অনিক(১৪/১৫) নামের একটি গুরুত্বর অসুস্থ্য রোগী ঝিনাইদহ আরাবপুর রাবেয়া হাসপাতালে ৭০ হাজার টাকা চুক্তিতে অপরেশন করার জন্য নিয়ে আসে।

 উল্লেখ ডাঃ আব্দুল্লাহ আস সাজ্জাদ রহিমী তাকে কিছু দিন যাবত হরিনাকুডু একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দিচ্ছিল। এক পর্যায়ে রোগীর অবস্থা খারাপ হয়ে পড়েলে তাকে রাবেয়া প্রাইভেট হাসপাতালে নিয়ে আসতে বলে। রোগীর আত্মীয় স্বজন ব্যাপারটা বুঝতে না পেরে কয়েকজন সাংবাদিকের নিকট মৌখিক ভাবে জানায় যে আমারা বুঝতে পারছিনা যে রুগীর কি হয়েছে যে এখানে ৭০ হাজার টাকা লাগবে অপরেশন হতে। তখন ঘটনা শুনে দৈনিক সত্য পাঠের জেলা প্রতিনিধি সাহিদুল এনাম পল্লব ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মাজেদ রেজা বাঁধন সরেজমিনে খোজ খবর নিতে ক্লিনিকে যায়। এই সময়ে ক্লিনিক মালিক রানার সাথে অপরেশনের ব্যাপারে কথা হলে সে বলে সে রুগীর সম্ভবত ক্যান্সার হয়েছে তাই এখানে অপরেশন হবে। এই বিষয়ে কথা হওয়ার পর উপরে একজনের নিকট ফোন করে বলে যে চলেন আপনারা উপরে চলেন ডাক্তারের সাথে কথা বলবেন। উপরে গেলে ডাঃ তারিক আখতার খান সাংবাদিকদের সাথে মুখ খারাপ করে দুর্ব্যবহার করে। তখন দুই সাংবাদিক ফিরে যায়।
ঘটনার পর হারুন নামে একজন স্বেচ্ছাসেবক লীগের পরিচয় দিয়ে সাংবাদিক পল্লব কে ০১৭১২৯৫৭৬১৭ নম্বর থেকে কল করে দেখে নেওয়ার হুমকি দেয় এবং দেখা করতে বলে। দেখা না করলে ঝিনাইদহ থাকা যাবে না বলে হুমকি দেয়। সেই সাথে বলে কাল যে খানে ডাকবো সে খানে দেখা করতে হবে বলে জানায় না হলে সাংবাদিকতা করতে দেব না।
উল্লেখ্য যে এর আগে ডাঃ আব্দুল্লাহ আস সাজ্জাদ রহিমী শৈলকূপা উপজেলার বক্সিপুর গ্রামের সবুজের স্ত্রী ডলির ভুল অপরেশনের কারনে গুরুত্বর অবস্থায় ঢাকায় ভর্তি করে। যাহা সাহিদুল এনাম পল্লব নিউজ করলে বিভিন্ন গন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ডাঃ আব্দুল্লাহ আস সাজ্জাদ রহিমী বেশ কিছু অর্থ চিকিৎসার জন্য ভর্তুকি দিতে বাধ্য হয়।
এই ঘটনা কে কেন্দ্র করে নিজেদের অপকর্ম আড়াল করতে রুগীর অভিভাবক কে জিম্মি করে ঝিনাইদহ সদর থানায় ডাঃ তারিক আখতার খান ও ডাঃ আব্দুল্লাহ আস সাজ্জাদ রহিমী এবং ক্লিনিক মালিক রানা ঝিনাইদহ সদর থানায় চাদাবাজীর অভিযোগ করতে আসে বলে থানা সুত্রে জানা গেছে। তবে ডাঃ ও ক্লিনিক মালিকের সাথে সাংবাদিকদের সম্পূর্ণ কথাবার্তা অডিও রেকর্ডিং আছে। 

Post Top Ad

Responsive Ads Here