টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু কে নাগরিক সংবর্ধনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ০৪, ২০১৮

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু কে নাগরিক সংবর্ধনা

হাফিজুর রহমান,মধুপুর থেকে-টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মধুপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আজ সোমবার তাকে নিয়ে মধুপুর নাগরিক কমিটির আয়োজনে  নাগরিক সংবর্ধনা  অনুষ্ঠান হতে  যাচ্ছে।

মধুপুর সরকারী কলেজ মাঠে এ অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মধুপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি  মধুপুর নাগরিক সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহবায়ক খন্দকার শফি উদ্দিন মনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক খাদ্য মন্ত্রী ধনবাড়ী-মধুপুর আসনের সংসদ ড. মো.আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের),মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ সহ অন্যান্য নেতৃবন্দ উপস্থিত থাকবেন বলে মধুপুর  নাগরিক সংবর্ধনা বাস্তবায়ন কমিটি এ তথ্য নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রেডিও টেলিভিশন চ্যানেলের ক্লোজ-আপ ওয়ানের সেরা তারাকা শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

Post Top Ad

Responsive Ads Here