রফিকুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি-“প্রধান মন্ত্রীর উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ৩ টি গ্রামে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ৩ নভেম্বর বিকেল ৫.০০টায় পল্লী বিদ্যুৎ সংযোগ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
এ সময় ৩টি গ্রামে ৪৯৫ টি মিটার স্থাপন করা হয়েছে। বিদ্যুতায়নের আওতায় উদ্বোধনী অনুষ্ঠান দিয়ারার চর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রুহুল আমিন (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আখতারুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আঃ সালাম তারুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ বারী সরকার, উপজেলা ভুমিহীন সমতির সভাপতি আঃ রশিদ সরদারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

