ঝিনাইদহ পৌরসভার সাবেক কর আদায়কারি ডা. মো:বোরহানুজ্জামান ইন্তেকাল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ১২, ২০১৮

ঝিনাইদহ পৌরসভার সাবেক কর আদায়কারি ডা. মো:বোরহানুজ্জামান ইন্তেকাল

ঝিনাইদহ প্রতিনিধিঃআব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহের চোখ-সাপ্তাহিক ঝিনুক পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো:ইসলাউদ্দিনের পিতা এবং ঝিনাইদহ পৌরসভার সাবেক কর আদায়কারি ডা. মো: বোরহানুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে ঝিনাইদহ কাঞ্চননগর গ্রামের  নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।তিনি দীর্ঘদিন ধরে নানা  বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি স্ত্রী, ছয় পুত্র, তিন কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখেগেছেন।সোমবার বাদ আসর ঝিনাইদহ ওয়াজীর আলী ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

Post Top Ad

Responsive Ads Here