ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় যৌন হয়রানীর রোধ ও পরিস্কার পরিছন্নতা কার্যক্রম বিষয়ে নতুন কমিটি গঠন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির বাস্তবায়নে, সৃজনী ফাউন্ডেশন পিকেএসএফ’র সহযোগিতায় সদর উপজেলার বিষয়খালী শহিদ মোস্তাফা স্কুল এন্ড কলেজ হল রুমে এ কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে সেলিম হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সেলিম হোসেনকে সভাপতি, রোকনুজ্জামানকে সাধারণ সম্পাদক, জিহাদুল ইসলামকে সহ-সভাপতি, মোফিজুল ইসলাম ও সোহেল রানাকে সহ-সাধারণ সম্পাদক করে ৩৩সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সৃজনী ফাউন্ডেশনের এস এম শান্তুনুর রহমান, সহকারি ডকুমেন্টশেন ম্যানেজার ইউনুচ আলী, রেডিও ঝিনুক’র ষ্টেশন ম্যানেজার পারভিন নাহার ও সিনিয়র প্রয়োজক আর জে সাজেদ আল হাসান।
