টাঙ্গাইলের মধুপুরে বিএনপি’র নির্বাচনী কর্মীসভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ১৪, ২০১৮

টাঙ্গাইলের মধুপুরে বিএনপি’র নির্বাচনী কর্মীসভা

হাফিজুর রহমান মধুপুর প্রতিনিধি-

টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার বিকেলে মধুপুর উপজেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর উপজেলা উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ: সামাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মধুপুর-ধনবাড়ী টাঙ্গাইল ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের  এমপি প্রার্থী মধুপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও তিনবারের মধুপুর পৌরসভার নির্বাচিত মেয়র সরকার শহিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ঐক্যফন্টের কৃষক শ্রমিক জনতালীগের মধুপুর উপজেলা শাখার সভাপতি আ.খ.ম শহিদুল ইসলাম, গোলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তোফা সহ টাঙ্গাইল জেলা ও মধুপুর উপজেলা বিএনপি’র নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
কর্মী সমাবেশে উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন,উপজেলা বিএনপি সহ তার সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
কর্মী সভার অনুষ্ঠানে বক্তরা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহববান জানান। 

Post Top Ad

Responsive Ads Here