উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাতীয় তাঁতীপার্টির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ মোক্তার হোসেন এনায়েতপুর খাজা ইউনুস আলী (রহ:) মাজার জিয়ারতের মধ্যে দিয়ে প্রচারণা শুরু করেছেন।
শনিবার দুপুরে বিশ্ব শাান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফ গেষ্ট হাউজে মোক্তার হোসেন উপস্থিত হলে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান দলের স্থানীয় নেতৃবৃন্দ। এসময় জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও চৌহালী উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, এম এ পারভেজ, এনায়েতপুর থানা জাতীয় পার্টির সভাপতি ফজলুল হক ডনু মেম্বর, পার্টির নেতা আব্দুল মতিন মেম্বর, নুর আলম মন্ডল, রফিকুল ইসলাম কালা, উদয় মেম্বর, বেলকুচি উপজেলা জাতীয় পার্টির যুগ্মআহ্বায়ক নজরুল ইসলাম ও আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে সিরাজগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে একমাত্র জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জেলা কমিটির সহ-সভাপতি মোক্তার হোসেন মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের বলেন, বেলকুচি-চৌহালী ও এনায়েতপুরে জাতীয় পার্টি যথেষ্ট শক্তিশালী। সুষ্ট ও নিরপেক্ষ ভোট হলে জাতীয় পার্টি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। তিনি আরও বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিরলস ভাবে কাজ করে নদী ভাঙনরোধ ও তাঁত শিল্পের উন্নয়নে বিশেষ ভুমিকা রাখবো।

