হবিগঞ্জের নবীগঞ্জে শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই মৃত্যুশয্যায় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১১, ২০১৮

হবিগঞ্জের নবীগঞ্জে শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই মৃত্যুশয্যায়

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় আব্দুল মুহিত নামে দোলা ভাইকে ছুরিকাঘাত করেছে শ্যালক মামুন ।


পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় মুহিত মিয়াকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রাতে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনে মুহিত মিয়ার অবস্থা আরো খারাপ হয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত মুহিত মিয়াকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

আহত মুহিত নবীগঞ্জ উপজেলার বাজকাশারা গ্রামের মৃত মনির উদ্দিন মিয়ার পুত্র।মুহিত নবীগজ্ঞ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।সোমবার রাতে  অনুমান ৮টার দিকে নবীগঞ্জ পৌর শহরের আউশকান্দি রোডে অবস্থিত “মা” হোটেলের সামনে দাঁড়ানো অবস্থায় থাকা মুহিতকে পেছন থেকে অতর্কিত হামলা চালিয়ে  ছুরিকাঘাত করে তারই শ্যালক মামুন।হামলাকারী মামুন মিয়া পৌর শহরের নোয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী মামুন সে তার মা ও ভাইদেরকেও প্রায়ই মারপিট এবং গালিগালাজ করতো। এমনকি সে বেশ কিছুদিন পূর্বে তার গর্ভধারিণী মা’কে গলায় ছুরি দিয়ে হত্যার চেষ্টা করেছিল। পরে পরিবারের অন্যান্য সদস্যরা বাসা থেকে মামুনকে তাড়িয়ে দেয় এ সময় মামুনের দুলা ভাই মুহিত ও ছিলেন। সম্ভবত এই ঘটনার জের ধরেই মামুন তার দুলাভাইকে ছুরিকাঘাত করেছে । 

স্থানীয় এলাকাবাসী  অনেকেই বলছেন, মামুন এলাকার চিহ্নিত মাদক সেবী ও জুয়াড়ি।এলাকাবাসী স্থানীয় পুলিশ প্রশাসনকে মুহিতের  উপর হামলাকারী  মামুনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।  

Post Top Ad

Responsive Ads Here