মেহের আমজাদ,মেহেরপুর-শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুরের মুক্তিযোদ্ধারা মেহেরপুর শহীদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেছেন ।
গতকাল শুক্রবার সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি কে. এম আতাউল হাকিম লাল মিয়ার উদ্যোগে মেহেরপুর শহীদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করা হয়। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন।

