জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী আলহাজ মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগন বিএনপির আগুন সন্ত্রাসীর প্রতিশোধ নিবে।
খেলোয়াররা খেলার মাঠে গোল মিস করলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোল মিস করবে না বরং হেট্রিক করবে। এবার নির্বাচনে ফাউল করলে জনগন বিএনপিকে লাল কার্ড দেখাবে। ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগন বিএনপির আগুন সন্ত্রাসীর প্রতিশোধ নিবে । তিনি আরও বলেন, ধানের শিষ এখন চিটা হয়ে গেছে আর সেই চিটা কোন কাজে লাগবে না। যারা আন্দোলন করে জিততে পারে না তারা কিভাবে জনগনের ভোটের মাধ্যমে জিতবে ? ১৬ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত কষ্টসাধ্য হলেও সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। শেখ হাসিনা মানেই শক্তি, শান্তি, উন্নয়ন ও স্বাস্থ্যসেবা। জামালপুরের সরিষাবাড়ীতে শনিবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ও ১৪ দলের জনসভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিকের সঞ্চালনায় জনসভায় অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন, সাম্যবাদী দলের সাধারন সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, গনআজাদী লীগের সাধারন সম্পাদক ডাঃ সাহাদাত হোসেন, বাংলাদেশ গনতন্ত্রী পার্টির সাধারন সম্পাদক এস.কে সিকদার, ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি (ন্যাপ) সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টি (জে.পি মঞ্জু) সাধারন সম্পাদক এজাজুর রহমান মুক্তা, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক আহমেদ চৌধুরি,সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হারুন-অর-রশিদ, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ ডাঃ মোঃ মুরাদ হাসান সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পৌর মেয়র রুকনুজ্জামান, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন জয়, প্রমুখ।
