মেহেরপুরের শিল্পী সামাজের উদ্যোগে নির্বাচনী প্রচারণার র‌্যালি ও আলোচনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ২৪, ২০১৮

মেহেরপুরের শিল্পী সামাজের উদ্যোগে নির্বাচনী প্রচারণার র‌্যালি ও আলোচনা

মেহের আমজাদ,মেহেরপুর-একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর শিল্পী সমাজের আয়োজনে নির্বাচনী প্রচারণার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 সুস্থ শিল্প ও সংস্কৃতির জয়যাত্রা অব্যাহত রাখতে "নৌকা মার্কায় ভোট দিন" এই শ্লোগানে মেহেরপুর-১(মুজিবনগর-মেহেরপুর) আসনে নৌকার প্রার্থী ফরহাদ হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সাইদুর রহমানের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে অন্যান্যের মধ্যে মেহেরপুর-১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি’র সহধর্মিণী ও কেন্দ্রীয় যুব মহিলালীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম,জেলা আইনজীবী সমিতির সভাপতি সফিকুল আলম, পিপি পল্লব ভট্টাচার্য্য, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ, জেলা যুব মহিলালীগের সভাপতি সামিউন বসিরা পলি, সদর থানা যুব মহিলালীগের সভাপতি লতিফন নেছা লতা,শহর যুব মহিলালীগের সভাপতি রোকসানা কামাল রুনু সহ মেহেরপুরের সাংস্কৃতিক কর্মীরা র‌্যালি ও আলোচনা সভা অংশ গ্রহন করেন। র‌্যালি শেষে সংসদ সদস্য’র বাস ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

Post Top Ad

Responsive Ads Here