নাজমুল হাসান নিরব,স্টাফ রিপোর্টার -
ফরিদপুর-৪(চরভদ্রাসন-ভাঙ্গা-সদরপুর)আসনের আওয়ামীলীগের নির্বাচনী প্রচারনায় রবিবার বিকাল ৪টায় চরভদ্রাসনে এক বিশাল জনসভার আয়োজন করা হয়।
চভদ্রাসন পাইলট উচ্চবিদ্যালয় মাঠে হাজার হাজার সমর্থকের অংশগ্রহনে জনসভা গনজোয়ারে রুপ নেয়।জনসভায় নৌকা মনোনিত প্রার্থী জননেতা কাজী জাফরউল্লার জন্য স্থানীয় ও দেশবরোন্য নেতাকর্মীরা ভোট চান।
এসময় নৌকা প্রার্থী কাজী জাফর উল্লাহ বলেন "নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয় আপনারা নৌকায় ভোট দিন।আমরা যদি আবার ক্ষমতায় আসি তাহলে এ এলাকার বেকার সমস্যা দূর করব।আপনারা নিরাপদে থাকতে পারবেন"।
এছাড়া উক্ত জনসভায় আরো বক্তব্য দেন সাবেক এফবিসিসিআইয়ের সভাপতি ও ব্যাবসায়ী আবুল কালাম আজাদ,এমপি নিলুফা জাফরউল্লাহ,উপজেলা ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন রুবেল,সাধারন সম্পাদক মিজান শিকদার,উপজেলা আওয়ামীলীগের সহ সাংগাঠনিক সম্পাদক ভিপি মোস্তফা প্রমূখ।
চরভদ্রাসন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাদ খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাফেজ মুহাম্মাদ কাউছার।
