কুড়িগ্রাম-১ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা ও গনসংযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৩, ২০১৮

কুড়িগ্রাম-১ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা ও গনসংযোগ

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম- কুড়িগ্রাম-১ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা ও গনসংযোগ।জাতীয় পাটি (জেপি) বাই সাইকেল প্রার্থী অ্যাডভোকেট রশীদ আহম্মেদ নাগেশ্বরীর ছিলাখানা বাজারসহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা ও গনসংযোগ করেন।


অ্যাডভোকেট রশীদ আহম্মেদ জানান, নির্বাচনী এলাকার মানুষজন সেবকের দায়িত্ব দিলে ঐ এলাকার ১০ হাজার বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কচাকাটা কে উপজেলা করণ, বঙ্গসোনাহাট স্থলবন্দরকে পূর্ণাঙ্গ রুপ দেয়া, পাটেশ্বরী সোনাহাট রেলওয়ে সেতু দ্রুত বাস্তবায়ন করা, ভুরুঙ্গামারীকে পৌরসভা ও নাগেশ্বরী ভূরুঙ্গামারী ফুলবাড়ী উপজেলা ও কচাকাটা থানা নিয়ে নাগেশ্বরীকে জেলা করা হবে।
ন্যাশনাল পিপলস পাটির জাহিদুল ইসলাম জাহিদ মন্ডল (আম) প্রার্থী গাগলা বাজারসহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা ও গনসংযোগ করেন।জাহিদুল ইসলাম জাহিদ মন্ডল জানান, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমরা নতুন দল হিসাবে বিপুল ভোটে নির্বাচিত হবো।


Post Top Ad

Responsive Ads Here