আঞ্চলিক রাজনৈতিক দলের বাধার মুখেও রাঙামাটিতে নৌকার জোয়ার ঠেকানো যাচ্ছে না -দীপংকর তালুকদার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৩, ২০১৮

আঞ্চলিক রাজনৈতিক দলের বাধার মুখেও রাঙামাটিতে নৌকার জোয়ার ঠেকানো যাচ্ছে না -দীপংকর তালুকদার

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম চাকুয়া পাড়ায় ও চিৎমরমে আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস এর বাধা শর্তেও পৃথক নির্বাচনী সমাবেশে হাজারো জনসমর্থনের ঢল। 

সমাবেশে দীপংকর তালুকদার বলেন, পাহাড়ের মানুষ উন্নয়নে বিশ^াসী তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অস্ত্রধারীদের বাধা উপেক্ষা করে সভায় যোগ দেয়াতেই আমাদের জয় হয়ে গেছে। এই জয়ের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের নেতা কর্মীদের পাহাড়ের সাধারণ মানুষের পাশে থাকার আহবান জানান। 

রোববার রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম চাকুয়া পাড়া ও চিৎমরম এলাকায় নির্বাচনী জন সমাবেশে তিনি এ কথা বলেন। দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চুক্তির কোথাও লেখা ছিলো না পাহাড় থেকে বাঙ্গালীদের তাড়িয়ে দেয়া হবে। আমাদের আঞ্চলিক রাজনৈতিক দল গুলো পাহাড়ে আবারো অশান্তি সৃষ্টির জন্য বাঙ্গালী তাড়াতে হবে এমন আওয়াজ তুলে। কিন্তু আমি দীপংকর তালুকদার বলেছি পাহাড় থেকে কাউকে বের করতে হল আগে আমাকে বের করতে হবে। আগে আমাকে বের করে তার পর যে কোন সম্প্রদায়কে পার্বত্য অঞ্চলে বের করতে হবে। তিনি বলেন, এই কথা বলাতে আজ আমি আঞ্চলিজ রাজনৈতিক দলের প্রধান সন্তু বাবু, ঊষাতন তালুকদারের কাছে শত্রæ হয়ে গেছি। আমার কারণে তারা পাহাড় থেকে বাঙ্গালী তাড়াতে পারেনি। 



এ সময় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অংসুছাইন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার থোয়াই চিং মারমা, জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা, জেল যুবলীগ নেতা ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আজম, মোঃ আবু তৈয়ব, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাওয়াল উদ্দিন, রাঙামাটি জেলা তাঁতী লীগের আহবায়ক মং উচিং মারমা (ময়না), রাঙামাটি জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন, মহিলা যুবলীগের সভানেত্রী রোকয়া বেহম সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দীপংকর তালুকদার বলেন, পাহাড়ের উন্নয়ন দেখে আজ আওয়ামীলীগে যোগ দিচ্ছে বিএনপি সহ আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা। কারণ পাহাড়ের উন্নয়নে আওয়ামীলীগ আছে, অসম্প্রদায়িকতায় আওয়ামীলীগ আছে বলে দলে দলে আওয়ামীলীগে যোগদান করছে। তিনি আগামী নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কায় ভোট দিয়ে পাহাড়ের উন্নয়নে কাজ করার আহবান জানান।
এএর আগে চিৎ¤্রং ইউনিয়নের ৫নং মৌজার মেম্বার ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে উপজেলার আওয়ামীলীগের মধ্যস্থতায় দীপংকর তালুকদারের কাছে প্রায় ২০০ নেতা-কর্মী মিছিল সহকাওে জয় বাংলা শ্লোগানের মাধ্যমে আওয়ামীলীগে যোগদান করেন।

Post Top Ad

Responsive Ads Here