রাঙামাটির বাঘাইছড়িতে আ্যডভোকেট পারভেজ তালুকদারের পথসভা ও গনসংযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৩, ২০১৮

রাঙামাটির বাঘাইছড়িতে আ্যডভোকেট পারভেজ তালুকদারের পথসভা ও গনসংযোগ

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:জনগনের উন্নয়নের জন্য নির্বাাচনে প্রার্থী হয়েছি। আমি যদি নির্বাচিত হই রাঙামাটির রুপকে বদলে দিবো। রাঙামটিকে ক্ষুধা ও দরিদ্রমুক্ত করবো ।

  আর যখন পেটে ক্ষুধা থাকবে না, যখন মানসিকভাবে মানুষ শান্ত থাকবে, তখন পাহাড়ি বাঙ্গালী যে দ্বন্দ, যে অবিশ্বাস, যে সংঘাত, যে ভাতৃঘাতি সমস্যা রয়েছে সে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। রোববার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায়  নির্বাচনী প্রচারণার জন্য পথসভা ও গনসংযোগে জাতীয় পার্টি মনোনীত ২৯৯ নং পার্বত্য রাঙামাটি আসনের সংসদ সদস্য পদপ্রাথী পার্বত্যবন্ধু এ্যাডভোকেট পারভেজ তালুকদার এসব কথা বলেন।
তিনি বাঘাইছড়ি বাসীর উদ্দেশ্যে আরো বলেন, আমি  নির্বাচিত হলে  বাঘাইছড়ি পৌরসভাকে মডেল পৌরসভা করার ব্যবস্থা করা হবে। বাঘাইছড়িতে ১টি উন্নত পলিটেকনিক ইন্সটিউট ও ১ টি ভোকেশনাল ইন্সটিউট করা হবে। এছাড়াও তিনি পাহাড়ি বাঙালি সকলের সুষম উন্নয়নের জন্য ৩০ তারিখ নির্বাচনে লাঙ্গল মার্কাকে জয়ী করার আহবান জানান।

জেলা জাপার যুগ্ন সাধারন স¤পাদক রেজাউল করিম মিন্টু, জেলা জাপার সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক জ্যোতি বিকাশ চাকমা, জেলা জাপার মহিলা বিষয়ক স¤পাদক রওশন আরা বেগম,জাতীয় যুবসংহতি পার্টির সভাপতি চন্দন বড়–য়া, সহসভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক ফিরোজ তালুকদার, যুগ্ন সাধারন স¤পাদক নোমান,জাতীয় কৃষক পার্টির সভাপতি পারভেজ শেখ, জাতীয় কৃষক পার্টির সহসভাপতি মহতি চাকমা , সাধারন সম্পাদক মানিক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো.সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক বাসু দাস, জেলা জাতীয় মহিলা পার্টির সাধারন সম্পাদক রেহেনা আক্তার সহ জেলা জাতীয় পার্টি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here