দোয়ারায় আওয়ামীলগের মিছিলে বিএনপি নেতা কর্মীর অতর্কিত হামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৩, ২০১৮

দোয়ারায় আওয়ামীলগের মিছিলে বিএনপি নেতা কর্মীর অতর্কিত হামলা

দোয়ারাবাজার প্রতিনিধি-দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আওয়ামীলীগের নৌকা প্রতীকের গণ মিছিলে বিএনপি নেতা কর্মীর অতর্কিত হামলার অভিযোগ।

টেংরা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের নৌকা প্রতীকের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব যুবলীগের যুগ্ন আহবায়ক বজলুল মামুন বাদি হয়ে. রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে জানা যায় শনিবার রাতে সুরমা ইউনিয়নের টেংরা গ্রাম থেকে ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনু রশীদ, বজলুল মামুন ও আওয়ামীলীগের নেতা কর্মীদের নেতৃত্বে মিছিল সহকারে বাজারে আসামাত্র একই গ্রামের খাদিমুল ইসলাম তার ভাই ইউপি সদস্য আব্দুল মতিন ও ইউপি সদস্যের পুত্র আব্দুল মুকিত সহ ৬/৭ জন মিলে দা রামদা নিয়া মিছিলে অতর্কিত হামলা করে। এব্যাপারে ইউপি সদস্য আব্দুল মতিন হামলার ব্যাপারে সত্যতা স্বীকার করে বলেন, হামলা হয়েছে টিক আছে কিন্তু আমি ঐ সময় বাজারে ছিলামনা। আমার ভাই ও আমার ছেলে তারাও আওয়ামীলীগ করে তাদের মধ্যে কি নিয়া দন্ধ হয়েছে আমি জানিনা।
এব্যাপারে অভিযোগকারী বজলুল মামুন বলেন, এর আগেও ইউপি সদস্য আব্দুল মতিন আমাদেরকে বাজারে মিছিল না করার জন্য নিষেদ করেছিল। আমরা রাতে মিছিল সহকারে বাজারে প্রবেশ করলে ইউপি সদস্য তার ভাই সহ কয়েকজন মিলে আমাদের উপর হামলা করে। এসময় আমদের কয়েকজন নেতা কর্মী আহত হয়েছেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযেগের বিষয়ে তদন্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানোগ ব্যাবস্থা নেয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here