হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃদোয়ারায় শান্তিতে বিজয় আইডিয়ার উদ্যোগে সামাজিক প্রচারণা র্যালি অনুষ্টিত। শান্তি মানবতার কল্যাণ বয়ে আনতে পারে। শান্তি জিতলে জিতবে দেশ।
বাংলা হবে সোনার দেশ, শান্তির বিপক্ষে কেউ নয়, সহিংসতা কখনো রাজনীতি কিংবা নির্বাচনের অংশ হতে পারে না আমরা শান্তির পক্ষে। শুক্তবার সকাল ১১ টায় আইডিয়ার উদ্যোগে দোয়ারাবাজার উপজেলা পরিষদ প্রাঙ্গণে দোয়ারাবাজার উপজেলার সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বর্গ, সাংবাদিক বৃন্দ ও সাধারণ ভোটারের উপস্থিতিতে র্যালি অনুষ্টিত হয়। র্যালিতে শান্তিতে বিজয় শ্লোগান লিখিত শতাদিক লোকের মাঝে গেঞ্জি পরিয়ে দেওয়া হয়। র্যালি পরিচালনা করেন আইডিয়া প্রকল্পের ছাতক দোয়ারাবাজার উপজেলা কো-অর্ডিনেটর মোঃ শাজাহান।
এসময় উপস্থিত ছিলেন,বঙ্গবন্ধু ফাউন্ডেশন সদর ইউনিয়ন সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাংবাদিক আশিক মিয়া,সাংবাদিক হারুন অর রশিদ, আওয়ামীলীগ নেতা শবদিল আলম, হাজী আব্দুল জলিল, ফরিদ মিয়া, জহির মিয়া শ্রমিক সংগঠনের সভাপতি মাসুক মিয়া, সদর ইউনিয়ন শ্রমিক লীগ নেতা সদরুল ইসলাম, মানিক লাল দে, আমির উদ্দিন, সজল, ছাত্রলীগ নেতা জাহাঙীর আলম,শামীম আহমদ, সামসুল ইসলাম,মাহবুব মিয়া, হোমীয়প্যাথিক ডা,
রুসমত আলী, আব্দুর রহিম মনু, সুজাত আলী প্রমুখ।

