আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি- হবিগঞ্জের মাধবপুরে ফেনসিডিল সেবনের দায়ে ফয়সল মিয়া (২৮) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ডের দিয়েছেন ভ্রাম্যমানআদালত। দণ্ডপ্রাপ্ত ফয়সল মিয়া উপজেলার সুরমা গ্রামের রুস্তম আলীর পুত্র।
সোমবার বিকেলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে এ দণ্ডাদেশ দেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্ত্তী জানান, তেলিয়াপাড়া চা বাগান সীমান্ত থেকে মাদক সেবনের সময় ২ বোতল ফেন্সিডিলসহ ফয়সলকে আটক করে ।
পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ফয়সলকে পরে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

