মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের সাথে জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক মত বিনিময় সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ২০, ২০১৮

মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের সাথে জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক মত বিনিময় সভা

মেহের আমজাদ,মেহেরপুর-আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।  মেহেরপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা পারভীন জামান কল্পনা। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও  মেহেরপুর-১(মুজিবনগর-মেহেরপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল । সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, মুজিব নগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমাম হোসেন মিলু প্রমুখ 

Post Top Ad

Responsive Ads Here