মোরশেদ খানকে হটিয়ে আবু সুফিয়ানই চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ১০, ২০১৮

মোরশেদ খানকে হটিয়ে আবু সুফিয়ানই চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী

চট্টগ্রাম প্রতিনিধি : অবশেষে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসন থেকে ধানের শীষে নির্বাচনে লড়াইয়ের চূড়ান্ত মনোনয়নের টিকিট পেয়েছেন আবু সুফিয়ান।

 যিনি এ আসনের তৃণমূলের একক মনোনীত প্রার্থী ও নগর বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি।রোববার ভোরে দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর দলের দুঃসময়ের এ নেতাকে ধানের শীষের টিকিট দেন।মনোনয়নের চূড়ান্ত চিঠি পেয়ে চট্টগ্রামে এসেই রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারের কাছে সেই চিঠি জমা দেন তিনি।
আবু সুফিয়ান মোবাইলে আমাদের প্রতিবেদককে বলেন, ‘আমাকে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার মনোনয়ন পাবার মধ্য দিয়ে তৃণমূলের দাবির বিজয় হয়েছে। দলের ত্যাগী নেতাকর্মীরা খুশি হয়েছে। জাতীয়তাবাদী সকল নেতাকর্মীকে নিয়ে জনগণের সাথে আমি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। ৩০ ডিসেম্বর এ আসনটি তারেক রহমানকে উপহার দেব ইনশাল্লাহ।’

Post Top Ad

Responsive Ads Here