মেহেরপুর কলেজ ছাত্রলীগের পথ সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ১৪, ২০১৮

মেহেরপুর কলেজ ছাত্রলীগের পথ সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পথ সভার আয়োজন করা হয়।

সরকারী কলেজ ছাত্র লীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, বর্তমান সভাপতি আব্দুস সালাম বাঁধন, সরকারী কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা  যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাসিরা পলি, সদর থানা যুব মহিলা লীগের সভাপতি লতিফন নেছা লতা, শহর যুব মহিলা লীগের সভাপতি রোকসানা কামাল রুনু প্রমুখ। পথ সভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১(মুজিবনগর-মেহেরপুর) আসনে বাংলাদেশ আওয়াামী লীগ মনোনীত ৭৩-মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ফরহাদ হোসেনের নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার আহŸান জানানো হয়।

Post Top Ad

Responsive Ads Here