বোয়ালমারীতে মাদক ব্যবসায়ী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ১০, ২০১৮

বোয়ালমারীতে মাদক ব্যবসায়ী আটক


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কামরগ্রাম কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সামনে থেকে রবিবার রাত ১২টার দিকে সোলাইমান হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ পিস ইয়াবা বড়িসহ আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। সোলাইমান কামারগ্রামের নুরু মিয়ার ছেলে। 

থানার এএসআই জহির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোলাইমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ঘটনায় এসআই মোজাফফর হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন। মামলা নম্বর ৯। সোলাইমানকে সোমবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here