কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে মনোনীত প্রার্থীদের প্রচারের লক্ষ্যে আগামী ১১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় ইয়ং ইঞ্জিনিয়ার্স ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘তারুণ্যের মঞ্চ’র কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ডা: মো: আফছারুল আমীন এমপি ও এম এ লতিফ এমপি। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট চট্টগ্রামে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে তরুণ প্রজন্মের প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের উপস্থিত থাকার জন্য ইয়ং ইঞ্জিনিয়ার্স ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী রাজীব বড়ুয়া ও সাধারণ সম্পাদক প্রকৌশলী রাশেদুল আবেদীন সাজিদ অনুরোধ জানিয়েছেন।

