মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরের মীর রওশন আলী মনা তৃতীয়বারের মত আর.আর.এফ’র সভাপতি নির্বাচিত হয়েছেন।
আর.আর.এফ’র যশোরের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা-২০১৮ শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত কার্যকরী পরিষদ নির্বাচনে (২০১৯-২০২১) মীর রওশন আলী মনা তৃতীয়বারের মত আর.আর.এফ’র সভাপতি নির্বাচিত হন। তিনি জন্মলগ্ন থেকে আর.আর.এফ’র সাথে সংশ্লিষ্ট রয়েেেছন। বরাবরের মত সুযোগ বঞ্চিত মানুষের জন্য খাদ্য,বস্ত্র,বাসস্থান,শিক্ষা,স্বাস্থ্যসহ আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে যাতে আরো কাজ করে যেতে পারেন তার জন্য শুভ্যানুধায়ীসহ সকলের নিকট দোয়া কামনা করেছেন। রোববার আর.আর.এফ’র যশোরের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত কার্যকরী পরিষদ নির্বাচনে নির্বাচিত ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন সাধারণ সম্পাদক ফিলিপ বিশ^াস, সদস্য ডঃ শাহনাজ পারভীন,শ্যামল চৌধুরী,মনজুয়ারা বেগম,জেসমিন বিপ্লবী দাস এবং পিয়া মাগদেলনা রায়।
