ফরিদপুরে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে নারী ভোটারদের উদ্বুদ্ধকরন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ১৬, ২০১৮

ফরিদপুরে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে নারী ভোটারদের উদ্বুদ্ধকরন


ফরিদপুর প্রতিনিধি  
বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে ফরিদপুরে নারী ভোটারদের উদ্বুদ্ধ করার জন্য বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আগে ছাত্র সংগঠনটি বঙ্গবন্ধুর সংস্পর্শ পাওয়া বর্ষীয়ান নেতাকর্মী উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করে। নারী ভোটারদের উদ্বুদ্ধকরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ১০-১২টি গ্রামের ৫০ জনের অধিক নারী।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ উদ্বুদ্ধকরণ এ কার্যক্রমটি সম্পূর্ণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক সহসভাপতি শেখ স্বাধীন মোঃ শাহেদ। ছাত্রলীগের পক্ষ থেকে তিনি জানান বর্তমানে পুরুষের চেয়ে নারী ভোটারদের সংখ্যাই বেশি এবং বর্তমানে এটা ভাবার কোন সুযোগ নেই যে, স্বামীকে হাত করলে বৌয়ের ভোট পাওয়া যাবে; বাবাকে হাত করলে মেয়ের ভোট পাওয়া যাবে; ভাইকে হাত করলে বোনের ভোট পাওয়া যাবে। এখনকার নারীরা যথেষ্ট সচেতন এবং নিজদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পছন্দ করে। ফলে ৩০০ টি নির্বাচনী এলাকায় নারী ভোটারদের প্রতি বিশেষ বিশেষ প্রনোদনা মুলক কার্যক্রম হাতে নিয়েছে ছাত্রলীগ। অনুষ্ঠানে যারা অংশ নেন তারা প্রত্যেকেই তাদের পাড়া বা মহল্লার নেতৃত্ব দেয়। কেউ কেউ বিভিন্ন সমিতির সভাপতি এবং ক্যাশিয়ার। ৮ জন ছিল যারা নৌকার এজেন্ট হিসেবে কেন্দ্র গুলিতে কাজ করবে।  ৪/৫ ছিল যারা সরাসরি বঙ্গবন্ধুকে দেখেছে এবং ৭০জন নির্বাচনে নৌকার জন্য কাজ করেছে। মুলত ছাত্রলীগের পক্ষ থেকে নৌকার জন্য নিবেদিত এই সমস্ত নৌকার জন্য ত্যাগী কর্মীদের উজ্জীবিত করার জন্যই এই আয়োজন। 

ছাত্রলীগের পক্ষ থেকে তাদের প্রত্যেককে একটি করে শাড়ী উপহার দেয়া হয়েছে। কিভাবে তারা কাজ করবে তারও দিকনির্দেশনা দেয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে নৌকার ভোট চাওয়ার জন্য বলা হয়েছে। এ সময় তারা নিজ হাতে লিখে "আমার মার্কা নৌকা"; নৌকা মার্কায় ভোট দিন ; শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিন; ইত্যাদি প্লেকার্ড লিখে বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের কাছে ভোট চান। 

এ প্রসংগে জানতে চাইলে ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানী বলেন "ছাত্রলীগ ৩০০ টি আসনে মাঠে থেকে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে বদ্ধপরিকর। নারীদের নিয়ে আজকের কার্যক্রমটি তারই ধারাবাহিকতা। ৩০০ টি আসনেই এমন উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করবে ছাত্রলীগ। 

Post Top Ad

Responsive Ads Here