জাককানইবি প্রতিনিধি-জাককানইবি শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৯ এ ১৫ সদস্যের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী পন্থী নীল দল।
সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে একাধিক প্রার্থী থাকায় অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে ১৫ সদস্যের প্রার্থী চুড়ান্ত করা হয়। চুড়ান্ত প্রার্থী তালিকায় সভাপতি প্রার্থী হিসেবে রয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক মো শফিকুল ইসলাম। আর সাধারণ সম্পাদক পদে রয়েছেন মানবসম্পদ ব্যাবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো রফিকুল আমীন। অন্যান্য প্রার্থীদের মধ্যে সহ সভাপতি হিসেবে রয়েছেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড মো এমদাদুর রাশেদ। যুগ্ন সাধারণ সম্পাদক লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জি, সাংগঠনিক সম্পাদক কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সুজন আলী, কোষাধক্ষ ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো মাসুদ চৌধুরী। সদস্যবৃন্দরা হলেন কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড তুষার কান্তি সাহা, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক আসিফ ইকবাল আরিফ, মানবসম্পদ ব্যাবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আলভী রিয়াসাদ, কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রুবাইয়া শাহরীন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক বিজয় কুমার কর্মকার, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আজিজুর রহমান আবীর, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের প্রভাষক মাজহারুল হোসেন তোকদার, চারুকলা বিভাগের প্রভাষক কল্যাণাংশ নাহা, মানবসম্পদ ব্যাবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক অমিতা দাস, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক মো রাকিবুল ইসলাম জাককানইবি শিক্ষক সমিতির নির্বাচনে অন্য প্যানেলে রয়েছে জাতীয়তাবাদী বিএনপি পন্থী সাদা দল। এই নিউজ পাওয়া পর্যন্ত তারা তাদের প্রার্থীতা চুড়ান্ত করেনি।
উল্লেখ্য আগামী ১৩ ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে জাককানইবি শিক্ষক সমিতির নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড বিজয় ভুষণ দাস।

