হারুন অর রশিদ,দোয়ারাবাজার প্রতিনিধি-সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারা আসনে বিএনপি মিজান মিলন বলয় এক মঞ্চে দাড়িয়ে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারনায় ঐক্যবদ্ধ।
বৃহস্পতিবার বিকালে দোয়ারাবাজর উপজেলা পরিষদের সম্মুখে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সভা অনুষ্টিত। উপজেলা বিএনপির আহবায়ক ও নরসিংপুর ইউপির সাবেক চেয়ারম্যান সামসুল হক নমুর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক আব্দুল মানিক মাষ্টার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, খালী মাঠে গুল দেওয়ার দিন শেষ, ছাতক দোয়ারাবাজারের সাধারণ মানুষ আজ ভোট দিতে চায়। দশ বছরে জনগনের কোন উন্নয়ন হয়নী হয়েছে তাদের পকেট বারীও লোটপাট। আগামি ৩০ ডিসেম্বর জনগণ ধানের শীর্ষ প্রতীকে ভোট দিয়ে জনতার রায়ে আমাদের দেশ নেতৃকে জেল থেকে বের করে আনব। এসময় আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতিও সাবেক সুরমা ইউনিয়ন চেয়ারম্যান শাজাহান মাষ্টার, যুগ্ন আহবায়ক হেলাল মিয়া,খুরশেদ আলম,একলাসুর রহমান,আহবায়ক কমিটির সদস্য ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল বারী,মান্নার গাও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, হারুন অর রশিদ, এইচ এম কামাল,জাকির হোসেন, আব্দুল হক, মনিরুল ইসলাম বাপন,আফিকুল ইসলাম, তাইবুর রহমান,আমান উল্লা, ডাঃ এ আর খুকন, ফারুক আহমদ,জয়নাল আবেদীন,জামাল উদ্দিন, ডাঃ ফারুক আহমেদ, ইউপি সদস্যও সেচ্ছাসেবক দল সভাপতি এরশাদুর রহমান,মনির উদ্দিন প্রমুক।

