মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:আসন্ন একাদশ জাতীয় সাংসদ নির্বাচনে পার্বত্য অ লের পাহাড়ী-বাঙালী সকলের সমান অধিকার নিশ্চিতে নৌকার ভোট দেওয়ার আহবান জানিয়েছেন দীপংকর তালুকদার। পাহাড়ী-বাঙালী সকলের অধিকার নিশ্চিতে বর্তমান সরকার কাজ কওে যাচ্ছে। তিনি বলেন, পাহাড়ে নৌকা মানেই শান্তি, সম্প্রীতি ও উন্নয়নসহ পার্বত্য অ লের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন। পাহাড়ে যা উন্নয়ন হয়েছে তা আওয়ামীলীগ সরকাই করেছে।
শনিবার দুপুরে লংগদু উপ-জেলার আঠারক ছড়া, মাইনীমুখসহ বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ঊষাতন তালুকদার ভোট ডাকাতি করে পাঁচ ক্ষমতায় থাকার পরও চুক্তির একটি ধারাও বাস্তবায়ন করতে পারেনি। এখন ভোটের মাঠে চুক্তি বাস্তবায়নের মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাইছেন। তিনি গত পাচ বছরে পার্বত্য এলাকায় কোন উন্নয়ন করতে পারেনি।
তিনি আরো বলেন, জুম্মো অধিকারের নামে ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন এবং পাহাড়ে সুষম উন্নয়নের নামে পার্বত্য জনসংহতি সমিতি জেএসএস ও তাদেও নেতা উষাতন তালুকদার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাহাড়ের সাধারণ মানুষের সাথে বিভিন্ন মিথ্যার আশ্রয় নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে, জনগণকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে। এসময় তিনি জনবিচ্ছন্ন প্রার্থীদের ভোট না দেওয়ার আহব্বানও জানান।
সর্বশেষ তিনি নৌকায় ভোট চেয়ে বলেন, পাহাড়ে নৌকা মানেই পাহাড়ী-বাঙালী সহ-অবস্থাসহ শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন। পার্বত্য অ লে পাহাড়ী-বাঙালী সকলের অধিকার নিশ্চিতে নৌকায় মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান।
রাঙামাটির লংগদু উপজেলায় ডানে আঠারক ছড়া, বাইট্টা পাড়া, মাইনী মুখ বাজারসহ বিভিন্ন ইউনিয়নে নৌকার প্রচারনায় অংশ নেন। তিনি আটারকছড়া বিভিন্ন খ্রিষ্টান মিশনে, বিভিন্ন বৌদ্ধ বিবাহে প্রার্থনা শেষে গ্রামে গ্রামে পথ সভা করেন। এতে প্রতিটি পথসভা পরবর্তীতে জনসভায় রূপ নেয়।
এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জ্যোতিময় চাকমা ক্যারল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজা বেগম চিনু, সহ অন্যন্যা নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

