হারুন অর রশিদ,দোয়ারাবাজার প্রতিনিধিঃ উন্নয়নের প্রতীক নৌকা, জনগনের প্রতীক নৌকা, নৌকাই পারে আগামী সুন্দর বাংলাদেশ গড়তে। যতবার নৌকার জয় হয়েছে দেশের মানুষের উন্নয়ন হয়েছে। উন্নয়নের দ্বারা অভ্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট চান মুহিবুর রহমান মানিক। শনিবার দিনব্যাপী নরসিংপুর ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের বিভিন্ন হাট বাজার গুরুত্ব পুর্ণ স্থানে গনসংযোগও পথ সভায় এসব কথা বলেন।
সন্ধ্যার পর দোয়ারাবাজার সদর আখড়া মার্কেটের মাঠে সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সৈয়দ মেম্বার ও ইউনিয়ন যুবদল সভাপতি মাসুক মিয়ার নেতৃত্বে বিএনপি থেকে মুরাদ পুর ও মাছিম পুর গ্রাম থেকে দুই শতাদিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন, এসময় সৈয়দ মেম্বার বলেন উন্নয়নের দ্বারাকে স্বাগতম জানিয়ে আমি আওয়ামীলীগে যোগ দিয়েছি। আওয়ামীলীগ ৩০ তারিখের নির্বাচনে আবার ক্ষমতায় আসবে। সন্ত্রাস ও লোটপাট কারীদের দলে থাকতে চাইনা বলেই আওয়ামীলীগে যোগদান করেছি। নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক,দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুর রহিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক,ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সৈয়দ আহমদ,সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রবীণ আওয়ামীলীগ নেতা একে এম আছকির মিয়া, আবজাল হোসেনন, ছাতক পৌরসভার সাবেক কমিশনার ইরাজ মিয়া, আওয়ামীগ নেতা আব্দুল আওয়াল ধলিক, এডভোকেট জুলহাস, এডভোকেট মোঃ আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, মিলন খান,মানিক লাল দে, গুরুদাস দে প্রমুখ

