উজ্জ্বল অধিকারী, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জের বেলকুচিতে প্রোগ্রাম ফর ইউমেন ডেভেলপমেন্ট (পি.ডাব্লিউ.ডি) এর সহযোগিতায় পরিবর্তন যুব সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে " জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষ মানবাধিকার বাস্তবায়ন চাই " এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা বিশ্বের ন্যায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস’২০১৮ উদযাপিত হয়েছে ।
সোমবার সকালে বেলকুচিতে একটি র্যালী বের করা হয় র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুকুন্দগাতী এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবর্তন যুব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্টাতা সভপতি উজ্জ্বল অধিকারী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রোগ্রাম ফর ইউমেন ডেভেলপমেন্ট (পি.ডাব্লিউ.ডি) এর পি.ও মেজবাহ আলম, তিনি তার বক্তব্যে বলেন আমাদের সবাইকে মানবাধিকার দিবস সম্পকে ভাল করে জানতে হবে, জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষ মানবাধিকার বাস্তবায়ন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, বেলকুচি পৌর কমিটির সভাপতি জয় শংকর সাহা, পরিবর্তন যুব সমাজ কল্যাণ সংস্থার সদস্য, জীবন মাহমুদ পান্না, বিশ্বজীৎ ভৌমিক, আরাফাত ইসলাম আলিফ, আরিফ হোসেন, এম, ডি আবির প্রমুখ।আলোচনা সভায় বক্তাগণ মানবাধিকারের বিভিন্ন দিক তুলে ধরেন। উপজেলার মানবাধিকারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
মানবাধিকারের বিষয়গুলো শুধু মানবাধিকার দিবসের আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে।

