নাহিদ হোসেন নাটোর প্রতিনিধি: কৃষি জমিতেপুকুর খননের অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলার বারইহাটি গ্রামে সাইদুর রহমান (৫২) নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৫ জানুয়ারী) দুপুরে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃসাকিব আল রাব্বি এই জরিমানা করেন।সাইদুর রহমান উপজেলা রবারইহাটি গ্রামের সুটকা মন্ডলের ছেলে।
নলডাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক ( এএসআই) মোঃআকতার হোসেন জানান, সাইদুরর হমান শরকুতিয়া বিলে প্রায় ৪৫ বিঘা কৃষিজমিতে পুকুর খনন করছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় জমির মালিক সাইদুর রহমানকে আটক করা হয়। একই সঙ্গে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়।

