আগামী ২৪ জানুয়ারী মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ১৫, ২০১৯

আগামী ২৪ জানুয়ারী মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

মেহের আমজাদ,মেহেরপুর- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের পর পর দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন ৩ দিনের সরকারী সফরে মেহেরপুর আসছেন আগামী ২৪ জানুয়ারী। ওই তিনদিনে তিনি বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেবন বলে জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক পরিপত্র থেকে জানা গেছে।

পরিপত্র থেকে জানা গেছে,২৪ জানুয়ারি তিনি সড়ক পথে ঢাকা থেকে মেহেরপুর আসবেন । ঐ দিন তিনি মেহেরপুরে কবর জিয়ারত করবেন। পরদিন প্রতিমন্ত্রী মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে পুস্পমাল্য অর্পন করা সহ মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরন অনুষ্ঠানে যোগ দেবেন। একই দিনে পৌর কমিউনিটি সেন্টারে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা এবং রাতে সার্কিট হাউজে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
২৬ জানুয়ারি সাড়ে ১১ টায় শিল্পকলা একাডেমীতে ২৪ ঘন্টা ৭ দিন শীর্ষক সেমিনারে যোগদান করবেন । ঐদিন বিকালে জেলা আওয়ামী লীগের উদোগ্যে শাহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে গন সংবর্ধনা আনুষ্ঠানে যোগদান করবেন। পরদিন ২৭ জানুয়ারি তিনি ঢাকায় উদোশ্যে মেহেরপুর ত্যাগ করবেন।

Post Top Ad

Responsive Ads Here