জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়।
বিদ্যালয়টি ১৯৬৩সালে প্রতিষ্ঠিত। বিগত দিনের উপজেলার অন্যতম শ্রেষ্ঠ ফলাফলের মাধ্যমে সুনাম অর্জন করছে। ২০১৯ সালে ৬ষ্ঠ শ্রেণী ভর্তি পরীক্ষা অংশ্রগনের জন্য ভর্তি ফরম উত্তোলন করেন ২৩০শিক্ষার্থী। ৮জানুয়ারী এ পরীক্ষায় অংশ্রগ্রহন করেন ২১৩ জন। ১৭ জন অনুপস্থিত রয়েছে। তিনটি শাখার ভর্তি হওয়ার জন্য লড়ছেন এসব শিক্ষার্থী।এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোজাম্মেল হকের সাথে কথা বলে জানা যায়যে আমার প্রতিষ্ঠান উপজেলার মধ্য একটি অন্যতম ভিন্নধর্মী।আমরা সব সময় মেধাকে বিশ্বাস করি,সর্বদা ভালো মানের ছাত্রী আশা করি। তাই এ প্রতিষ্ঠান সবছরের তুলনায় এ বছরে ও ভর্তি পরীক্ষার আয়োজন করেছে। যারা মেধা তালিকা স্থান পাবে তাদের কে সবচেয়ে বেশী মূল্যায়ন করা হবে। এবংকি বিদ্যালয থেকে সব ধরনের সুযোগ সুবিধা পাবে। বিদ্যালয়ের আশা অবিভাবকদের মধ্য প্রফুল্ল জেগে ওঠেছে। তারা আশা করছে তাদের মেয়ে যেখানে মেধা তালিকায় স্থান পাবে তা নিয়ে তারা খুশি। তাদের মধ্যে কোন প্রকার এ ফলাফল নিয়ে ক্ষোভ বিরাজ করবে না।

