
মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি-
রাঙ্গামাটির রিজার্ভ বাজার মসজিদ কলোনী এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা পরিষদ, রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও অন্যান্য সংগঠন। মঙ্গলবার সকালে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এ সময় তিনি রাঙামাটি জেলা পরিষদ ও আওয়ামীলীগের পক্ষ থেকে দেয়া ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন। ত্রাণ বিতরণ কালে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্থদের রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে প্রতি পরিবারকে ৫ হাজার টাকা, আওয়ামীলীগের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল, ডাল ও শাড়ি লুঙ্গি এবং অন্যান্য সংস্থার পক্ষ থেকেও বিভিন্ন ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
