যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার টনের বেশি গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার টনের বেশি গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার টনের বেশি গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে
যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার টনের বেশি গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

 


মো. নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: 

যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় ধাপে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম নিয়ে এমভি ‘উবন নারী’ জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। এর আগে প্রথম ধাপে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে আসে।


খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজে আনা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


এ চালানের মোট গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং বাকি ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।





সরকারি চুক্তির আওতায় (জি-টু-জি) আমদানিকৃত গমের মধ্যে জি-টু-জি-১ অনুযায়ী ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং জি-টু-জি-২ অনুযায়ী ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টন গম ইতোমধ্যে দেশে পৌঁছেছে।


খাদ্য সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে বছরে গমের মোট চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন, যেখানে দেশীয় উৎপাদন প্রায় ১০ লাখ মেট্রিক টন। বাকি চাহিদা পূরণে সরকারি ও বেসরকারি পর্যায়ে নিয়মিতভাবে বিদেশ থেকে গম আমদানি করা হয়ে থাকে।

Post Top Ad

Responsive Ads Here