আলফাডাঙ্গা আদর্শ কলেজে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

আলফাডাঙ্গা আদর্শ কলেজে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

আলফাডাঙ্গা আদর্শ কলেজে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন
আলফাডাঙ্গা আদর্শ কলেজে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

 


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও দেশপ্রেমের আবহে উদযাপন করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজ।


বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার কামারগ্রামে অবস্থিত কলেজ মিলনায়তনে এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা।


দিনের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীরা সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।





পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজ মিলনায়তনে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. মাফরুহা রহমান।


সভায় আরও বক্তব্য দেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য তাজমিনউর রহমান তুহিন, দাতা সদস্য কাজী শারিফুল ইসলাম ওমর। শিক্ষকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নীল রতন বিশ্বাস, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম আরিফুজ্জামান এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মেহেদী হাসান।


বক্তারা বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।


অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here