সদরপুরে নববী আদর্শ বাস্তবায়নে সিরাত সেমিনার অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

সদরপুরে নববী আদর্শ বাস্তবায়নে সিরাত সেমিনার অনুষ্ঠিত

সদরপুরে নববী আদর্শ বাস্তবায়নে সিরাত সেমিনার অনুষ্ঠিত
সদরপুরে নববী আদর্শ বাস্তবায়নে সিরাত সেমিনার অনুষ্ঠিত



সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা: 

ফরিদপুরের সদরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনভিত্তিক আদর্শ দৈনন্দিন জীবনে বাস্তবায়নের লক্ষ্যে সিরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ৩টায় উপজেলার আমিরাবাদে অবস্থিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ‘ইয়ুথ সদরপুর’-এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


সেমিনারে অতিথির বক্তব্যে লেখক, চিন্তাবিদ ও সিরাত গবেষক মনযুরুল হক বলেন, মানুষের দৈনন্দিন জীবনে নবী করীম (সা.)-এর আদর্শ বাস্তবায়ন না হলে সমাজ ও রাষ্ট্রে প্রকৃত কল্যাণ সম্ভব নয়। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় তাঁর জীবনাদর্শ অনুসরণ অপরিহার্য।





লেখক ও চিন্তাবিদ শেখ ফজলুল করীম মারুফ বলেন, আমরা নবী করীম (সা.)-এর জীবনাদর্শ থেকে অনেক দূরে সরে গেছি। বর্তমান প্রেক্ষাপটে আত্মসমালোচনার মাধ্যমে সেই আদর্শে ফিরে আসা জরুরি।


‘চিন্তানামা’র সম্পাদক সাঈদ আবরার নদভী বলেন, রাসুলে পাক (সা.)-এর জীবনের দুটি দিক—সুরত ও সিরাত। তাঁর জীবনের প্রতিটি দিক অনুসরণের মধ্যেই মানবজাতির কল্যাণ নিহিত।


সেমিনারে আরও উপস্থিত ছিলেন ইয়ুথ সদরপুরের প্রতিনিধি জাহিদ হাসান, মাওলানা সাদিক হোসাইন, মুফতি জাকির হুসাইন ফরিদীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং নববী আদর্শের আলোকে সমাজ গঠনের লক্ষ্যেই এ ধরনের সেমিনারের আয়োজন করা হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here