আশীদ্রোন আইয়ুব আলী মার্কেটে নার্সারী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মডেল স্কুল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারি ০৫, ২০১৯

আশীদ্রোন আইয়ুব আলী মার্কেটে নার্সারী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মডেল স্কুল

শাকির আহম্মেদ, শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলায় আশীদ্রোন আইয়ুব আলী মার্কেটে নার্সারী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মডেল স্কুল। শ্রেণী কক্ষে সুস্বাস্থ্য পরিবেশে কক্ষ গুলো শিশুদের বিনোদন দেওয়ার মত খেলনা সামগ্রী রাখা হয়েছে। শিক্ষকরা পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদন দেওয়ার মত নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন।

স্কুলের প্রধান শিক্ষক এ টি এম তরিকুল ইসলাম সামছু বলেন, প্রতিটি এলাকায় অসংখ্য স্কুল গড়ে উঠেছে। কিন্তু সত্যিকার অর্থে ভালো স্কুলের সংখ্যা খুবই কম। সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানটি এ অভাব পূরণে একটি ব্যতিক্রমী প্রচেষ্ঠা। ভবিষ্যত প্রজন্মকে তাদের সুপ্ত প্রতিভার যথাযথ বিকাশ ঘটিয়ে শারীরিক, মানসিক, চারিত্রিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্ধুদ্ধ করে তোলার লক্ষ্যে সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়েছি। আমাদের স্কুলে শিক্ষর্থীদের নির্ধারিত পাঠ্য পুস্তক নিয়মিত পাঠদানের পাশাপাশি বিতর্ক কুইজ, সংস্কৃতি চর্চা ও খেলাধুলা, হাতের প্রদর্শনী, চিত্রাষ্কন প্রতিযোগীতা, শিশুর পাঠ অগ্রগতি মূল্যায়ন করতে সাপ্তাহিক টিউটোরিয়াল পরিক্ষা ব্যবস্থা করে থাকি।

কয়েকজন অভিভাবক বলেন, আমাদের সন্তানদের সুশিক্ষিত করে পাড়ে আশীদ্রোন মডেল স্কুল, সেখানে শিক্ষকরা ভালোভাবে পড়াশোনায় পাশাপাশি বিতর্ক কুইজ, সংস্কৃতি চর্চা ও খেলাধুলা, হাতের প্রদর্শনী, চিত্রাষ্কন প্রতিযোগীতা, শিশুর পাঠ অগ্রগতি মূল্যায়ন করতে সাপ্তাহিক টিউটোরিয়াল পরিক্ষা ব্যবস্থা করায় পড়াশোনায় এত মনোযোগি হয়ে পড়াশোনা করেন ।

উল্লেখ্য যে, আশীদ্রোন মডেল স্কুল প্রতিষ্ঠাকালীন পরিচালনা পরিষদ, চেয়ারম্যান আবু সাঈদ মো. বেলাল, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাদির, এক্সিকিউটিভ ডাইরেক্টর এ টি এম তরিকুল ইসলাম, সহকারী ডাইরেক্টর জুবায়ের আহমেদ (খছরু), ফাইনেল ডাইরেক্টর মো. গালেহ আহমদ, পাবলিসিটি ডাইরেক্টর শাহ আমির উদ্দিন, মেম্বার রাজু আহমেদ (রাজা), মেম্বার মো. জাহাঙ্গীর আলম, মেম্বার কামাল মিয়া, মেম্বার মো. মোস্তফা মিয়া, মেম্বার পারভেজ মিয়া প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here